September 20, 2026, 7:17 am
শিরোনামঃ
রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ শাহজাদপুরে আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থী এবং সাংবাদিকদের ক্রেস্ট প্রদান গবেষণায় বিনিয়োগে এত কার্পণ্য কেন?উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদক কমিশনার হলেন সাবেক সচিব আছিয়া খাতুন

Reporter Name

প্রথম বাংলা – দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন। মঙ্গলবার (১৩ জুন) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয় ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ এর ৬(১) ধারা অনুযায়ী তিনি নিয়োগ পেয়েছেন। কমিশনার আছিয়া খাতুনের বেতন-ভাতা, অনন্য সুবিধা ও পদমর্যাদা হাইকোর্টের একজন বিচারপতির সমান নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব থাকার সময় ২০২২ সালের ৩ জানুয়ারি অবসরে যান আছিয়া খাতুন।

দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, তিনজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয় দুদক কমিশন,তাদের মধ্য থেকে একজ ন হন চেয়ারম্যান। কমিশনারদের মেয়াদ হয় পাঁচ বছর ২০১৮ সালের ২ জুলাই মোজাম্মেল হক খান কমিশনার হিসেবে দুদকে যোগ দিয়েছিলেন। আগামী ১ জুলাই তার পাঁচ বছর মেয়াদ শেষ হবে মোজাম্মেল হকের স্থলাভিষিক্ত হবেন আছিয়া খাতুন।

অন্যদিকে ২০২১ সালের ৩ মার্চ দুদকের বর্তমান চেয়ারম্যা ন মঈনউদ্দীন আবদুল্লাহ নিয়োগ পান। একই দিন বাংলাদে শ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবে ক চেয়ারম্যান মো. জহরুল হককে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।

এর আগে কমিশনার নিয়োগে চলতি বছর এপ্রিলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে সভাপতি করে চার সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST