June 4, 2026, 4:22 pm
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে – আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতিতে আমরা সবাই একসাথে কাজ করে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।

আইজিপি শনিবার সকালে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে মুক্তিযুদ্ধভিত্তিক টেরাকোটা ‘মৃত্যুঞ্জয়ী’ এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

তিনি বলেন, দেশে একসময় জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের উত্থান হয়েছিল। আজ সকলের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ এ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কালজয়ী আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে তৎকালীন বাঙালি পুলিশ সদস্যগণ শুধুমাত্র “থ্রি নট থ্রি” রাইফেল দিয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জনগণের কল্যাণে নিয়োজিত থাকতে অঙ্গীকারাবদ্ধ।সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান,

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জাকির হোসেন খান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST