September 13, 2026, 2:05 am
শিরোনামঃ
আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান গাজীপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, নতুনবাজা রে বিএনসিসি ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে অংশগ্রহণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দোকানে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ-মানববন্ধন

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামে মোবাইল ব্যবসায়ীর উপর হামলার প্রতি বাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সমবায় মার্কে টের ব্যবসায়ীরা। অবিলম্বে অভিযুক্ত ছাত্রলীগের সাবেক নেতা আকাশকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সমবায় ব্যবসায়ী সংগঠন।গত ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে সমবায় মার্কেটের সম্মুখে পানের দোকানদার শহিদুলকে থাপ্পর মারে ছাত্রলীগের সাবেক নেতা আকাশ।

পরে ঘটনাটি দেখে ব্যবসায়ী সাদ্দাম হোসেন এর প্রতিবাদ করে এবং পানের দোকানদারের কাছে ক্ষমা চাইতে বললে আকাশ নামের ওই যুবক বের হয়ে এসে বিকেলে ১৫/২০জনের একটি হেলমেট পরিহিত সংঘবদ্ধ দুর্বৃত্তকে নিয়ে মার্কেটে প্রবেশ করে ওই ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারপিট করে। পরে ঘটনাটি জানাজানি হলে ব্যবসায়ীরা কুড়িগ্রাম সদর থানায় একটি জিডি করে।

এরই প্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে কুড়ি গ্রাম সমবায় মার্কেটের সম্মুখে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ শেষে সড়ক অবরোধ করলে পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে ব্যবসায়ী মহল অবরোধ প্রত্যাহার করে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-ব্যবসায়ী নেতা আজিজুল ইসলাম, জালাল হোসেন লাইজু ও ফিরোজ সরকার।



Our Like Page
Developed by: BD IT HOST