August 28, 2026, 2:38 pm
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ধাওয়া খেয়ে সেনা ক্যাম্পে আশ্রয় নিল ভুয়া পুলিশ, অতঃপর.

Reporter Name

প্রথম বাংলা :রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় থেকে এক ভূয়া পুলিশকে আটক করেছে সেনা বাহিনী সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ভূয়া পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কালুখালী থানায় হস্তান্তর করা হয়।

ঘটনায় আটককৃত তুষার শেখ (২৩) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শেখপাড়ার বিহাড়িয়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে।

জানা গেছে,সোমবার দুপুর ১২ টার দিকে কালুখালীর সোনাপুর মোড়ে তুষার পুলিশ পরিচয়ে ঘোরাফেরা করে।তার ঘোরাফেরা সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তুষার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করেলোকজনের ধাওয়া খেয়ে তুষার কালুখালী সেনাক্যাম্পে আশ্রয় নেয়।

এ সময় কালুখালী সেনাক্যাম্পের একটি টিম তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কালুখালী থানায় হস্তান্তর করে।

এ ব্যাপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘আটককৃত ভূয়া পুলিশকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে।

এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে”
সৌজন্যে, সময়ের কন্ঠস্বর,



Our Like Page
Developed by: BD IT HOST