September 30, 2026, 3:15 pm
শিরোনামঃ
১ অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক ফেনীর পরশুরামে এলাকার জনমানুষের বহুপ্রতীক্ষিত ও স্বপ্নের “ফেনী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান… সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহত করার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি কতোয়ালি থানা এলাকায় রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা অ্যাডিশনাল আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারে ন্সের মাধ্যমে আগস্ট/ মাসের অপরাধ পর্যালোচনা ঢাকার আদালত থেকে ৩০ জন কয়েদি নিয়ে একটা প্রিজন ভ্যান রওনা দিয়েছিল গাজীপুরের কাশিমপুর ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টে/নে/হিঁ/চ/ড়ে হাসান কে নিয়ে যায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে গৃহবধূকে গলা কেটে পুড়িয়ে হত্যা

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলে নিজের ঘরের বিছানায় এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রা মে। আজ শুক্রবার দুপুরে ওই ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম (২২) ওই গ্রামের রনি শেখের স্ত্রী। ঘটনার পর রনি শেখ পালিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়,আছিয়া একই গ্রামের এখলাছ শিকদারের মেয়ে। চার বছর আগে রনি শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। তাঁদের আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। শোনা যায় রনির অন্য মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার কারণে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। আজ দুপুর ১২টার দিকে রনিদের বসতঘরের জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভান। এরপর দেখা যায় বিছানায় আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ। বিছানার চাদর, তোষক, কাথা ও আছিয়ার গায়ের কাপড় পুড়ে গেছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান,ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের কারণে রনি তাঁকে পরিকল্পিত ভাবে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে। রনি পালিয়ে গেছেন। ওই বাড়িতে শিশুটিকে নিয়ে তাঁরা দুজনই থাকতেন। লাশ নড়াইল সদর হাস পাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST