October 27, 2026, 10:58 am
শিরোনামঃ
এইখানে প্রত্যেক ওসির ডিউটি এলাকায় জুলাইয়ে শহীদে  সংখ্যা সর্বনিম্ন ১০জন থেকে সর্বোচ্চ ২০০ জন পর্যন্ত হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নতুন ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান শেখ হাসিনার

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ- নতুন ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপ তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।তরুণ সমাজ ও তারুণ্যই হচ্ছে আমাদের অগ্রদূত”যারা প্রথম ভোটার হয়েছে, তাদেরকে আহ্বান করব নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহতরাখতে ।সোমবার(১জানুয়ারি)বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এই আহ্বান জানান।

ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,বিএনপি-জামা য়াত অগ্নিসন্ত্রাস করে আপনাদের ভোট কেড়ে নিতে চায়। আপনারা তার জবাব দেবেন। প্রত্যেক ভোটার সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন,আপনার ভোট আপনি দেবেন…কেউ যেন ঠেকাতে না পারে তাদের উপযুক্ত জবাব দেবেন,আপনারা অগ্নিসন্ত্রাসের জবাব দেবেন।

ঢাকার নৌকা প্রতীকের প্রার্থীদের পরিচয় করে দিয়ে তিনি বলেন, ‌আপনাদের সামনে এই ১৫টি রত্ন তুলে দিলাম। এই ১৫টি রত্ন আপনাদের হাতে দিলাম,যারা আপনাদের সেবক হিসেবে কাজ করবে,আপনাদের সেবা করবে। এই নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা… মহাপ্লাবনে মানব জাতিকে রক্ষা করেছিল। এই নৌকায় মানুষের উন্নতি হয়। এই নৌকা মানুষকে নিশ্চিত জীবন দেয়,শান্তি দেয় ও সমৃদ্ধি দেয়।এই নৌকায় ভোটদিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দেওয়ায় আজকে বদলে যাওয়া বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ।

সরকারপ্রধান বলেন,আগামীতেও নৌকায় ভোট দেবে ন। ৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নেওয়ার জন্য আজকের এই নির্বাচন। এই নির্বাচনে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন শুধু ভোট দেবেন না,আপ নার ভোট রক্ষাও করবেন।আর ওই অগ্নিসন্ত্রাসওজঙ্গি বাদী বিএনপিকে উপযুক্ত জবাব দেবেন।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০১ এর পর হানাদারদের মতো অত্যাচার করেছিল বিএনপিতাদের দুঃশাসনেই দেশে ইমার্জে ন্সি এসেছিল। তারা শুধু জানে মানুষের ওপর অত্যাচার করতে।

ভোট চুরি করতে পারবে না জেনেই বিএনপি নির্বাচনে আসেনি মন্তব্য করে শেখ হাসিনা বলেন,নির্বাচন মানু ষের অধিকার,এটা বন্ধ করার সাহস তাদের নেই। এদে র বিষয়ে মানুষকে সজাগ থাকতে হবে মনে রাখতে হবে ওরা দেশটার সর্বনাশ করে দেবে আমরাই ভোটা ধিকারের জন্য লড়াই করেছি। জিয়াউর রহমান যখন ভোট চুরির জন্য হ্যাঁ-না ভোট করেছিলেন, আওয়ামী লীগ তখন জনগণের ভোটের অধিকার ফিরে দিয়েছে। ‘আমার ভোট আমি দেব,যাকে খুশি তাকে দেব’-এই স্লোগানটিও আমাদের দেওয়া আমরাই জনগণের হাতে ভোটাধিকার এনে দিয়েছি।

বিএনপিকে খুনি আখ্যায়িত করে তিনি বলেন,বিএনপি র চুরি-দুর্নীতি ও সন্ত্রাসের কারণে জনগণ তাদের ২০০ ৮ সালে প্রত্যাখ্যান করেছে। জ্বালাও-পোড়াও, মানুষ খুন করা তারা শুধু এটাই জানে এখন আবার নির্বাচন বানচাল করতে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমা লোচনা করে বঙ্গবন্ধুকন্যা বলেন, শুনেছি সে নাকিক্যা সিনো থেকে টাকা ইনকাম করে। জুয়া খেলে টাকা ইন কাম করে সেই টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।

জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আও য়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানএতে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুলকাদে র,আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১ ৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক,আও য়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮আসনে র নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম,ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস।



Our Like Page
Developed by: BD IT HOST