June 27, 2026, 9:56 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নলছিটিতে মা ইলিশ শিকার’র দায়ে ৩ জেলের জেল

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের ২০(বিশ) দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।বুধবার (১৯অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তর ও প্রশাসনের যৌথ অভিযানে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুম্পা সিকদার। আটককৃতরা হলেন, উপজেলার মগড় ইউনিয়নের রবিউল খান(২৫),দপদপিয়া ইউনিয়নের পশ্চিম চর এলাকার মো. মিজান(৩৫) ও মো. সুরুজ খন্দকার(২৪)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সরকার আরোপিত মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসন তাৎপর রয়েছে ।
উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.) সৈয়দ নজরুল ইসলাম জানান, মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞার ১২তম দিনে তিনজন জেলেকে আটক করা হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত ৫ জেলেকে কারাদন্ড প্রদান করা হলো। অভিযানে ২৮,৩০০মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে যার আনুমানিক বাজারমুল্য ৫লক্ষ ৬৬ হাজার টাকা।

এসময় জেলেদের কাছ থেকে ৩১ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে যেগুলা উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেণ, উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বেশিরভাগই বিতরণ করা হয়েছে বাকিগুলো দু’একদিনের মধ্যেই বিতরণ করে বিতরণ কার্যক্রম সমাপ্ত করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST