November 23, 2026, 12:49 pm
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নোয়াখালী সুপার মার্কেট নির্বাচনে প্রচারণায় এগিয়ে ইকরাম-ইসমাইল পরিষদ

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-আগামী ১২ নভেম্ব র দেশের তৃতীয় বৃহৎ শপিংমল নোয়াখালী সুপার মা র্কেট পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন উপল ক্ষে প্রচারণা এখন তুঙ্গে। নির্বাচনে ৯টি পদের জন্য ২টি প্যানেল প্রতিদ্বন্ধিতা করছে।এরমধ্যে রয়েছেন তিনবারের সাবেক সাধারণ সম্পাদক ইকরাম উল্লা (ডিপটি) ও বর্তমান সাধারণ সম্পাদক মো. ইসমাইল পরি। অপর প্যানেল হচ্ছে, কে এম সাইফ উদ্দিন সোহান ও সিরাজুল ইসলাম রায়হান প্যানেল।

সমিতির ভোটার সংখ্যা ৫৪৬ জন। সর্বাধিক সুবিধা সম্পন্ন নোয়াখালী সুপার মার্কেটের পরিচিতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও প্রসার লাভ করছে। ২০১৭ সালে এটি চালু হওয়ার পর পাশের জেলাসমূহ থেকেও ক্রেতারা এখানে কেনাকাটা করেন। জেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নোয়াখালী সুপার মার্কেটে ক্রেতা সাধারণের পদচারনায় সব সময় মুখর থাকে।

উল্লেখ্য, নোয়াখালী সুপার মার্কেট বাস্তবায়নে বিভিন্ন সময়কার পরিচালনা কমিটি হাড়ভাঙা পরিশ্রম করেন। পরিচালনা কমিটির দীর্ঘদিনের শ্রম ঘামের ফসল নোয়াখালী সুপার মার্কেট। এরমধ্যে সমিতির কয়েকজন সদস্য ইন্তেকাল করায় তারা চূড়ান্ত সফলতা দেখে যেতে পারেন নি।

নোয়াখালী সুপার মার্কেটের প্রায় একাধিক ভোটারের সাথে আলাপ করে জানা গেছে, তারা যোগ্য প্যানেলকে ভোট প্রদান করবে। বিশেষ করে বিশাল শপিং মল নির্মাণসহ বিভিন্ন সময় যাদের নিরলস শ্রমঘাম রয়েছে তাদেরকে প্রাধান্য দেয়া হবে। ২০১৭ সালে নোয়াখালী সুপার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তখন এর সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে আলহাজ বদিউল আলম ও ইকরাম উল্লা (ডিপটি)।

উল্লেখ্য যে, ইকরাম, ইসমাইল তাদের হাত ধরে বিশাল কমপ্লেক্সেও বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়। ইকরাম উল্লা (ডিপটি) এবার সভাপতি প্রার্থী। এ পরিষদে বর্তমান সাধারণ সম্পাদক মো. ইসমাইল সাধারণ সম্পাদক প্রার্থী।

অপর প্যানেলে সভাপতি প্রার্থী এ কে এম ছায়েফ উদ্দিন সোহান, তিনি নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলাম রায়হান একজন ব্যবসায়ী।



Our Like Page
Developed by: BD IT HOST