September 30, 2026, 3:26 pm
শিরোনামঃ
১ অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক ফেনীর পরশুরামে এলাকার জনমানুষের বহুপ্রতীক্ষিত ও স্বপ্নের “ফেনী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান… সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহত করার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি কতোয়ালি থানা এলাকায় রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা অ্যাডিশনাল আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারে ন্সের মাধ্যমে আগস্ট/ মাসের অপরাধ পর্যালোচনা ঢাকার আদালত থেকে ৩০ জন কয়েদি নিয়ে একটা প্রিজন ভ্যান রওনা দিয়েছিল গাজীপুরের কাশিমপুর ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টে/নে/হিঁ/চ/ড়ে হাসান কে নিয়ে যায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে নির্বাচনী পরবর্তী সহিংসতা, ইউপি সদস্যকে কুপিয়ে আহত অপরাধী দের কে গ্রেফতার দাবি

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলে এক ইউ পি সদস্য জেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হয়েছেন। ইউনিয়ন চেয়ারম্যানের পছন্দের প্রার্থীকে ভোট না দেয়ায় চেয়ারম্যানের ইন্ধোনে ঐ সদস্যকে কুপিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে।গত মঙ্গল বার (১৮অক্টোবর) সন্ধায় লোহাগড়া উপজেলার নলদী এলাকায়

এ ঘটনার শিকার নলদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও সেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি ষাটোর্দ্ধ মোঃ রবিউল ইসলাম বাবুকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান এ ঘটনায় তার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন পুলিশ হামলায় জড়িতদের ধরতে চেষ্টা করছে।

ভ’ক্তভোগী ইউপি সদস্য ও তার স্বজনরা জানায়, নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির নানা দুর্নিতী সেচ্ছাচারি কর্মকান্ডের কারনে তার বিরুদ্ধে ইউএনও বরাবর রবিউল ইসলাম বাবুসহ ইউনিয়নের ৭জন সদস্য অনাস্থাপত্র জমা দেয়। এ নিয়ে উভয়পক্ষে দ্বন্দের পাশাপাশি সদ্য অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পাখির পছন্দের প্রার্থীকে ভোট না দেয়ায় চেয়ারম্যানের ইঙ্গিতে তার ক্যাডাররা বাবুর উপর হামলা চালায়। ঘটনার সময় বাবু নলদী বাজার থেকে জালালসি গ্রামে তার বাড়ি ফিরছিলেন।

নলদী হাই স্কুলের কাছে পূর্ব থেকে ওৎপতে থাকা দুর্র্বত্তরা বাবুর ভ্যানের গতি রোধ করে বিভিন্নপ্রকার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি আঘাতে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে স্বজন ও স্থানীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

আঘাতের ফলে বাবুর বাম হাত ও দুই পা ভেঙ্গে গিয়ে থাকতে পারে প্রাথমিক ভাবে চিকিৎসক ধারনা করছে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ পার্থ সারথী।এদিক চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি এব্যাপারে তার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, কি কারনে এ হামলা সেটি উদঘাটন ও জড়িতদের ধরতে চেষ্টা চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST