June 5, 2026, 8:20 am
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে সাংবাদিক মিল্টনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল প্রতিনিধি :বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর কেন্দ্রীয় ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক নড়াইলের সাংবাদিক মিল্টনের শেখের উপর হত্যার উদ্দেশ্যে হামলাকারী সিংগাশোলপুর ইউনিয়নের বড়গাতি গ্রামের সন্ত্রাসী, চাদাবাজ, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী মনিরসহ বাকি সকল আসামিদের বিচার, পলাতকদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএম এসএস) -এর নড়াইল জেলায় অবস্থানরত সাংবাদিকদের আয়োজনে আজ ২০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে নড়াইলের সদর থানাধীন সিংগা শোলপুর ইউনিয়ন পরিষদের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ও দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক মোঃ সুমন সরদার।মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় নেতৃবৃন্দসহ ঢাকা, খুলনা, যশোর ও নড়াইলের প্রায় ১০০ জন সাংবাদিক উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা নড়াইলের প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাথী তালুকদার, কেন্দ্রীয় নেতা মোঃ রফিকুল ইসলাম, রেজোয়ান রাজা, খন্দকার আনিসুর রহমান, তরিকুল ইসলাম, মোঃ জামির, ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান ও সন্ত্রাসী হামলার শিকার ভিকটিম মিল্টন শেখ।

আরো বক্তব্য রাখেন, আনন্দ টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও মাইটিভির যশোর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, আইসিটি সম্পাদক নাসিম রেজা, ঢাকার সাংবাদিক রাজিয়া সুলতানা তূর্ণা প্রমূখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সুমি খান, মোঃ সাহিদ হোসেন, তামিম আহম্মেদ মনির, মোঃ হান্নান শেখ, কামাল, লিটন, মো: নুরুন্নবী সামদানী, রবিউল ইসলাম, বিশারত হোসেন, সৈয়দ রমজান সহ খুলনা, যশোর ও নড়াইলের প্রায় ১০০ জন সাংবাদিকবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST