October 25, 2026, 6:16 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে অভিযুক্ত তিনজনে কে মুচলেকায় ছাড়া

Reporter Name

মোঃশাহজাহান খন্দকার স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের চিলমারী উপজেলায়
চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরিক্ষায় অতিরিক্ত প্রশ্নপত্র হাতে থাকায় এবং নকল সরব রাহের অভিযোগে মাদ্রাসার এক অফিস সহায়ক সহ তিন জনকে আটক করেছে চিলমারী থানা পুলিশ। এঘটনা য় কেন্দ্র সচিব ওই অফিস সহায়ককে অব্যাহতি দিয়েছেন। আটকের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক মুশাহেদ খান বলেন,মুচলেকা নিয়ে ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে। অভিযুক্তরা হলেন, রাজার ভিটা ইসলামী ফাজিল মাদ্রাসার অফিস সহায়ক মোঃ সোলাইমান গনি,গাবেরতল এলাকার রাকিব হোসেন ও একই এলাকার মাসুদ রানা।সোমবার উপজেলার থানাহাট ইউনিয়নের মাদ্রাসা বোর্ডের অধিনে আকাঈদ ফিকাহ্ পরিক্ষা চলাকালীন সময়ে রাজারভিটা ইসলামী ফাজিল মাদ্রাসায় এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়,রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় দাখিল পরিক্ষা চলাকালীন সময়ে বাহিরে থেকে বহিরাগত দুই জন নকল সরবরাহ কারিকে সরবরাহের সময় দায়িত্বর ত পুলিশ হাতে নাতে আটক করে। অপরদিকে ওই মাদ্রাসা র অফিস সহায়কের হাতে অতিরিক্ত প্রশ্নপত্র নিয়ে কেন্দ্রে র ভিতরে থাকায় তাকেও আটক করে পুলিশ।এদিকে ওই মাদ্রাসায় অফিস সহায়কের হাতে অতিরিক্ত প্রশ্ন পত্র থাকার বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের দায়িত্বরত মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার আব্দুল হালিম জানান, অফিস সহায়ক মোঃ সোলাইমান গনির হাতে প্রশ্নপত্র থাকায় তাকে আটক করে।তবে অফিস সহায়কের হাতে প্রশ্নপত্র হাতে থাকার নিয়ম নেই।

এবিষয়ে কেন্দ্র সচিব ও ওই মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ মিনহাজুল ইসলাম বলেন, কিভাবে অফিস সহায়কের হাতে প্রশ্ন পত্র গেলো সেটা জানা নেই।এঘটনায় অফিস সহায়ক কে পরিক্ষা কেন্দ্র থেকে অব্যাহতি দেয়া হয়েছে।ইউএনও মাহবুবুর রহমান বলেন, পুলিশকে মুচলেকা নিয়ে ওই তিন জনকে ছেড়ে দিতে বলা হয়েছে।চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক মুশাহেদ খান বলেন, প্রথম বারের মতো এমন ভূল করায় ইউএনও স্যারের সাথে কথা বলে ওই তিনজনকে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রশিদ বিপ্লব এর জিম্মায় দেয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST