September 25, 2026, 3:06 pm
শিরোনামঃ
বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পল্টনে সাবেক সচিবের গাড়ি থেকে চুরির ঘটনায় ১০ লক্ষাধি ক টাকাসহ গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – পল্টনে সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরির ঘটনায় রুজুকৃত মামলায় চোরাই দশ লক্ষ সাত হাজার টাকা উদ্ধারসহ মামলার এজাহারনামীয় আসামি গাড়ি চালক মোঃ জাহিদ (৪৬) কে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪ খ্রি.) খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জাহিদ গত দুই মাস যাবত রাজধানীর পল্লবীর স্বপ্ন নগর আবাসিক এলাকার বাসিন্দা স্থানীয় সরকার বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (প্রশাসন) নিখিল রঞ্জন রায়ের গাড়ি চালক হিসেবে চাকরি করতো। গত ৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. দুপুরের দিকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও তার স্ত্রী পল্টনের জেনারেল পোষ্ট অফিস (জিপিও) হতে নগদ ১১ লক্ষ টাকা উত্তোলন করেন।

উক্ত টাকা তাদের ব্যক্তিগত গাড়ির ভেতরে রেখে গাড়ি চালক জাহিদকে গাড়ি লক করে জিপিও এর ভেতরে পার্কিংয়ে থাকতে বলেন। এরপর তারা জিপিও এর বিপরীত পার্শ্বে গ্রামীণ জুয়েলার্সে কেনাকাটার জন্য যান। তারা কেনাকাটা শেষ করে উক্ত স্থানে ফিরে এসে দেখেন তাদের গাড়ি আছে কিন্তু চালক নেই। জাহিদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে জাহিদ কিছুক্ষণের মধ্যে আসছে বলে জানায়। কয়েক মিনিট অপেক্ষা করে পুনরায় জাহিদকে ফোন দিলে তার নাম্বার বন্ধ পাওয়া যায় পরে তারা দেখেন গাড়ির ভেতরে তাদের টাকার ব্যাগটি নেই এ ঘটনায় নিখিল রঞ্জন রায় বাদি হয়ে গাড়ি চালক জাহিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি চুরি মামলা রুজু করেন।

পল্টন মডেল থানা সূত্রে আরো জানা যায়, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও প্রযুক্তির সহায়তায় জাহি দের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১০ ডিসেম্বর ২০২৪ খ্রি. খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে জাহিদের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জাহিদের নিকট থেকে চুরি হওয়া দশ লক্ষ সাত হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,জাহিদ পেশাদার চোর চক্রে একজন সক্রিয় সদস্য। সে স্বল্প সময়ের জন্য গাড়ি চালক হিসেবে চাকরি নিয়ে সময় সুযোগ বুঝে মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যেতো।

জাহিদকে পল্টন মডেল থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST