June 25, 2026, 4:54 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশ পুলিশের ডিআইজি ও পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার।

রবিবার(৩ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাদের অবসরে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের নিম্ন বর্ণিত কর্মকর্তাদের সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হইবেন। জনস্বার্থে যাদের কিন্তু এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- এন্টি টেরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডি ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ্ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক হারুন অর রশীদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আখতারুজ্জামান, নোয়াখালী পিটিসির কমান্ডেন্ট (ডিআইজি) হায়দার আলী খান, খুলনা পিটিসের কমান্ডেন্ট মাহবুবুর রহমান ভূঁইয়া ও টুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন।

এছাড়া আরো রয়েছেন, হাইওয়ে পুলিশের ডিআইজি রফিকুল হাসান গনি, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজীদ আলী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি গোলাম রউফ খান, রংপুর পিটিসির কমান্ডেন্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম ও রেলওয়ে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফরহাত আহমেদ।
ফাইল ছবি



Our Like Page
Developed by: BD IT HOST