September 28, 2026, 8:21 am
শিরোনামঃ
সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইনি কাঠামোর দাবি কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও বেসর কারি খাতকে এগিয়ে আসতে হবে : ডিসি ময়মনসিংহ লামায় প্রবাসী চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশ পরিচয়ে অপহরণ; ভিকটিম উদ্ধারসহ ছয় অপহরণকারী কে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name

পুলিশ পরিচয়ে অপহরণ; ভিকটিম উদ্ধারসহ ছয় অপহরণকারী কে গ্রেফতার করেছে পুলিশ

প্রথম বাংলা – পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবীর ঘটনায় ভিকটিমকে উদ্ধারসহ অপহরণের সাথে জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রেজাউল ইসলাম ওরফে হিমেল (৪০), ২। মোছাঃ সেলি বেগম ওরফে শিলা বেগম (২৮), ৩। মোঃ মুক্তাজুল সরকার (৩৪), ৪। মোঃ মারুফ হাসান (২৫), ৫। নূর মোহাম্মদ (৩৫) ও ৬। মোঃ মাহমুদ হাসান (২৬)।

শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় খিলগাঁওয়ের নবীনবাগ তিতাস রোডের রবিন এন্টারপ্রাইজের দোকানের মধ্যে থেকে ভিকটিম শাহান আলী (৫০) কে রেজাউল ও সেলি বেগমসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন জোরপূর্বক একটি গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়। ভিকটিমকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কারণ জিজ্ঞাসা করলে তাদের মধ্যে হতে অজ্ঞাতনামা দুইজন নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে একইদিন রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় একটি মোবাইল নম্বর হতে ভিকটিম শাহান আলীর পুত্রবধুর মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ বাবদ দুই লক্ষ টাকা দাবী করা হয়। দাবীকৃত মুক্তিপণের টাকা না দিলে শাহান আলীকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) ভিকটিম শাহান আলীর ভাগ্নে মোঃ সোহেল রানার অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির খিলগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলার ঘটনাস্থল পরিদর্শন, নিবিড় তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে ভিকটিমের অবস্থান নিশ্চিত করে খিলগাঁও থানা পুলিশ। পরবর্তীতে গতকাল শুক্রবার কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগি তায় অপহরণকারী মোঃ রেজাউল ইসলামের শ্বশুরবাড়ি কুষ্টিয়া র দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং অপহরণের সাথে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার নিবিড় তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST