July 25, 2026, 6:08 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও তা ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়েও আলোচনা বাড়ছে বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পোরশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী গ্রেফতার

Reporter Name

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার কাদিপুর গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে আবদুস সাত্তার(৩৫) নামে ওই আসামীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে সাত্তারের বড় ভাই আব্দুর রহিম(৪০),আব্দুস সাত্তারের ২য় স্ত্রী পরিবানু (৩৫) ও একই গ্রামের মৃত মজিবর রহমারনের ছেলে মোতলেব মোতেল (৪০) সহ তিনজন আসামী পলাতক রয়েছে বলে জানাগেছে।

থানাসূত্রে জানাগেছে, সাত্তারের ১ম স্ত্রী মর্জিনা খাতুন(২৮) বৃহস্পতিবার রাতে থানায় এসে আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে থানা পুলিশ তাদের ধরার জন্য রাতেই অভিযান পরিচালনা করেন। এসময় অন্য আসামী পালিয়ে গেলে সাত্তারকে তার বাড়ি থেকে আটক করা হয়। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোস্তম আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপর আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST