July 30, 2026, 8:31 pm
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা আবু সাইদ চাঁদ গ্রেপ্তার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএন পির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীর রাজপাড়া থানার ভেড়িপাড়া এলাকা থেকে বিএনপি নেতা আবু সাঈদ চাদকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আবু সাইদকে চাঁদকে গ্রেপ্তারের পরে গণমাধ্যমের সামনে বেলা ১২টার দিকে হাজির করা হয়। রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়।এসময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন মহানগর পুলিশ কমিশনার আনিছুর রহমান ,অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক। এসময় মহানগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে জানান,বেলা ১১টার দিকে মহানগরীর ভেড়িপাড়া এলাকা থেকে আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রাইভেটকারযোগে পালানোর চেষ্টা করছিলেন। এসময় টহল পুলিশ দল তাকে গ্রেপ্তার করে।

রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেন,অসংখ্য জনসাধারণের সামনে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন।এটি পরব র্তিতে গণমাধ্যমে প্রচার হওয়ার পরে দেশজুড়ে আলোচিত হয়। তার বিরুদ্ধে রাজশাহীতে ৬টিসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে চাঁদ আত্মগোপনে ছিলেন তবে আমাদের কাছে তথ্য ছিল,তিনি রাজশাহী নগরীতেই আছেন। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তােরে রাজশাহী মহানগর ও জেলা পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছিলো।এরই মধ্যে আজ সকালে চাঁদকে গ্রেপ্তার করা হয় তাকে পুঠিয়া থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

এদিকে চাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, চাঁদ গ্রেপ্তার করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST