July 21, 2026, 7:25 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রমত্তা যমুনার বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এখন দৃশ্যমান

Reporter Name

নিজস্ব প্রতিবেদক – প্রমত্তা যমুনার বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এখন দৃশ্যমান। ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের এ রেল সেতুর ৪৭ ও ৪৮ নম্বর পিলারের উপর বসেছে প্রথম স্টিল স্ট্রাকচার স্প্যান। শিগগিরই বসবে আরও ছয়টি। শুধু স্প্যান বসানোই নয়, অন্য কাজও চলছে দ্রুতগতিতে।

রাত-দিন সেতুর ৫০ পিলারের মধ্যে আটটি স্প্যান বসানোর জন্য পুরোপুরি প্রস্তুত, শেষের পথে আরও কয়েকটি। চার দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সেতুটি চালু হলে উত্তরাঞ্চলে রেল যোগাযোগে নবদিগন্তের সূচনা হবে।

এ পর্যন্ত প্রায় ৪৫ ভাগ কাজ শেষ হয়েছে। ৫০ পিলারের মধ্যে ৩৪টির কাজ চলমান রয়েছে। নতুন প্রযুক্তির লোহা আর কংক্রিটের সমন্বয়ে তৈরি হচ্ছে এ সেতু, ১৯ আগস্ট প্রথম স্প্যান বসানোর কাজ শুরু হয়।

সেতুর দুই প্রান্তে প্রথম তিনটি পিলার বসেছে ২৫০ মিটারের মধ্যে অন্য পিলারগুলো বসছে ১০০ মিটার পরপর। দুই পিলারের মধ্যবর্তী দূরত্বের ফারাকের কারণে অন্য সেতুর মতো পিলার থেকে পিলার স্প্যান বসছে না। এক স্প্যানের সঙ্গে আরেকটি যুক্ত হবে নদীর অংশেই ২০২৪ সালে সেতুর কাজ শেষ হবে।

#রেলওয়েসেতু #যমুনা



Our Like Page
Developed by: BD IT HOST