August 4, 2026, 5:03 am
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফলের দোকানের আড়ালে দীর্ঘদিন মদের অবৈধ ব্যবসা, শেষ রক্ষা হল না

Reporter Name

সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ,প্রতিনিধি: দীর্ঘদিন যাবৎ ফলের ব্যবসার আড়ালে অবৈধভাবে কেরু এন্ড কোম্পানী র বিভিন্ন সাইজের মদ বিক্রি করেছেন দুলাল সাহা।প্রকা শ্যে যুবসমাজের কাছে মদ বিক্রি করলেও আইনশৃংখলা বাহিনী তার কিছুই করতে পারছিলেন না।আইন শৃংখলা বাহিনী যখনই তার দোকানে অভিযানে যেত ধুর্ত দুলাল সাহা তার ও স্ত্রী সহ আরও বেশ কয়েক জনের মদ খাও য়ার লাইসেন্স প্রদর্শন করতেন।

তবে এবার আর শেষ রক্ষা হয়নি, গতকাল (১৬ সেপ্টেম্বর ) শনিবার রাত আনুমানিক ৮টায় পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ডে দুলাল সাহার ফলের দোকানে অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক মহা আলম, রেজাউল ও সহকারি উপ-পরিদর্শক সুমন, এসময় দুলাল সাহার প্যান্টের পকেটে ১ বোতল মদ পাওয়া যায়।

পরে তার দেয়া তথ্য অুনযায়ী পৌর শহরের দোলভিটায় দুলাল সাহার বাড়িতে অভিযান চালিয়ে আরও ২১ বোতল মদ জব্দ করা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজা দপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা।খাওয়ার অুনমোদন নিয়ে মদ বিক্রির অভিযোগ ও অনুমোদনের চেয়ে বেশী পরিমাণ মদ মজুদ রাখার দায়ে দুলাল সাহাকে ২২ বোতল মদ সহ গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

অপরদিকে থানা পুলিশের পৃথক আরও দুটি অভিযানে ২ কেজি গাঁজা সহ ছালাম ব্যাপারী (৩৮) ও রওশন আলী (৫৫) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ছালাম ব্যাপারী সরিষাকোল দক্ষিণপাড়া গ্রামের মৃত সেকে ন্দার ব্যাপারীর ছেলে, তাকে পৌর শহরের সীমান্ত পার্টি সেন্টারের সামনে থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা সহ গ্রে ফতার করে থানার উপ-পরিদর্শক গোপাল চন্দ্র।

অপরদিকে গ্রেফতারকৃত রওশন আলী মশিপুর মধ্যপাড়া গ্রামের মৃত রব্বানের ছেলে, তার বাড়িতে উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি পুটলায় ১কেজি গাঁজা উদ্ধার করেন।

এই বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, মাদক সহ গ্রেফতারকৃত ৩ জন আসামীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আলাদা আলাদা মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ রোববার দুপুরে শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে জেলহাজ তে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST