April 23, 2026, 1:21 am
শিরোনামঃ
বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড রাজধানীতে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ কে এই ‘সাংবাদিক তৈরির কারিগর’ কথিত সাংবাদিক আবুল হাসেম?“৫ম শ্রেণি পাশ করলেই জালে প্রতারিত অনেকে ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বড়ছড়া আশ্রয়ণ বহুমুখী সমবায় সমিতির নতুন নেতৃত্বে মাহবুব-জয়নাল

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৭ বছর পর উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বড়ছড়া আশ্রয়ণ বহুমুখী সমবায় সমিতির নির্বাচন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এতে ২৮০ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৯৩ জন।

বিকালে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আনারস প্রতীক নিয়ে ১৪১ ভোট পেয়ে সভাপতি ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হন মাহবুব আলম। তাঁর প্রতিদ্বন্দ্বী আলী হোসেন চেয়ার প্রতীক নিয়ে ৪৭ ভোট পান। এছাড়া গোলাপ ফুল প্রতীক নিয়ে ২য় বারের মতো ১০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জয়নাল আবেদীন। অপর সাধারণ সম্পাদক প্রার্থী শাহ আলম দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮১ ভোট।

সমিতির অন্য ৪টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মোহাম্মদ ইসমাঈল ও সদস্য পদে কুলসুমা আক্তার নির্বাচিত হয়েছে। বাকি ২জন সদস্যকে কো-অপ্ট করে যুক্ত করা হবে।

এদিকে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, ভোটার, যুব সমাজসহ এলাকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।



Our Like Page
Developed by: BD IT HOST