June 5, 2026, 1:06 am
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ এর ক-গ্রুপের খেলার উদ্বোধন: ময়মনসিংহ রেঞ্জের জয়লাভ

Reporter Name

প্রথম বাংলা – শৃঙ্খলা, ভাতৃত্ব ও সৌহার্দ্যের মূলমন্ত্রকে ধারণ করে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে আজ ৫ জুলাই ২০২৩ তারিখ বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়ন শিপের গ্রুপ পর্যায়ের ক-গ্রুপের খেলার মাধ্যমে এই প্রতি যোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) জনাব আবিদা সুলতানা বিপিএম,পিপিএম,তিনি উদ্বোধনী খেলার দুইটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ একাদশ ও ময়মন সিংহ রেঞ্জ একাদশ-এর সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

ক-গ্রুপের প্রথম খেলায় অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হন ডিএমপি ও ময়মনসিংহ রেঞ্জ দল। খেলা শেষে ময়মনসিংহ রেঞ্জ দল ৩-২ গোলের ব্যবধানে ডিএমপি মতো শক্তিশালী দলকে পরাজিত করতে সমর্থ হয় যা উপস্থিত দর্শকবৃন্দকে আনন্দের জোয়ারে ভাসিয়ে দেয়। আমরা ময়মনসিংহ রেঞ্জ দলকে অভিনিন্দন জানাই।

আমাদের বিশ্বাস, গ্রুপ পর্যায়ের বাকি ম্যাচগুলোতে এবং টুর্নামেন্টের শেষ অবধি ময়মনসিংহ রেঞ্জ দল তাদের মনোবল ও ক্রীড়ানৈপুণ অক্ষুন্ন রাখতে সক্ষম হবে।



Our Like Page
Developed by: BD IT HOST