September 3, 2026, 11:58 am
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ

Reporter Name

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে বাদ দিয়ে অন্য একজনকে সভাপতি মনোনীত করায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহের এডহক কমিটি প্রবিধানমালা-২০২৪ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী) এর ৭৪(২) প্রবিধান অনুযায়ী চলতি বছরের ২৯ মার্চ (স্মারক নং: বশিবো/বিঅ/২০২৬/৪২৬) চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি পদের জন্য তিনজনের নামের তালিকা চাওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতি পদের জন্য প্রথম ক্রমিকে মুশফিকুর রহমান, দ্বিতীয় ক্রমিকে গিয়াস উদ্দিন শিকদার এবং তৃতীয় ক্রমিকে মো. সরোয়ার হোসেনের নাম উল্লেখ করে আবেদন জমা দেন।
অভিযোগে আরও বলা হয়, বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান প্রথম ক্রমিকে থাকা মুশফিকুর রহমানকে সভাপতি হিসেবে মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করেন। পরে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালও সংসদ সদস্যের সুপারিশের বিষয়টি উল্লেখ করে প্রথম ক্রমিকে থাকা মুশফিকুর রহমানের পক্ষে বরিশাল জেলা প্রশাসকের নিকট সুপারিশপত্র প্রেরণ করেন।

কিন্তু গত সোমবার (২৯ জুন) বরিশাল শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে তৃতীয় ক্রমিকে থাকা মো. সরোয়ার হোসেনকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে সুপারিশের ধারাবাহিকতা ও স্বচ্ছতা অনুসরণ করা হয়নি এবং কী বহিরাগতদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে এডহক কমিটি গঠন নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



Our Like Page
Developed by: BD IT HOST