June 4, 2026, 8:54 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জ গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

Reporter Name

জিয়াউল হক,বাকেরগঞ্জ,বরিশাল

জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দেউলি গ্রাম থেকে ফারজানা (২১) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

২৮ সেপ্টেম্বর সকালে ইউপি সদস্য বাকেরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে এস আই শামিম সহ পুলিশের একটি টিম গারুড়িয়ার ইদ্রিস সিকদারের পুত্র মোঃ সাইফুল সিকদারের স্ত্রীর ঝুলন্ত লাশ বসত ঘরের বারান্দা থেকে উদ্ধার করেন।

জানা যায়, নলছিটি উপজেলার পৌর সভার ৬ নং ওয়ার্ডের সূর্যপাশা গ্রামের জব্বার হাওলাদারের কন্যা ফারজানা (২২) ও বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডে ইদ্রিস সিকদারের ছেলে মোটরসাইকেল চালক মোঃ সাইফুল সিকদার (২৮) এর সাথে ২০১৯ সালে পারিবারিক ভাবে বিয়ে হয়।

নিহতের পিতা জব্বার জানান, আমার একমাত্র কন্যা ফারজানার একটি দেড় বছর বয়সের শিশুপুত্র রয়েছে। বিয়ের পর থেকেই জামাই ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। মেয়ের সুখের কথা চিন্তা করে ৫০ হাজার টাকা তাকে দিয়েছি। গতকাল আমাকে ফোন করে ফারজানা টাকার জন্য কান্নাকাটি করেছে। আমি বিকালে ২ হাজার টাকা দিয়েছি। জামাইর চাহিদা মত টাকা না দেয়ায় আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন জানান, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ গিয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্বার করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST