June 2, 2026, 3:04 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাসায় ডেকে এনে জিম্মি করে চাঁদা দাবি; চক্রের দুই সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে চক্রর দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- ১। মোঃ নাজমুল হাসান(৩১) ও ২। মোঃ বিল্লাল প্রধান (৩৫)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৪:৫০ ঘটিকায় মিরপুর মডেল থানার উত্তর পীরেরবাগ মুন্সিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি চাইনিজ কুড়াল, দুটি ধারালো ছুরি, তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানায়, জনৈক আলমগীর হোসেন রাঙ্গামাটির একজন বাসিন্দা। তার সাথে ঢাকায় বসবাসকারী চক্রের এক সদস্যের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব হয়। চক্রটি আলমগীরকে ঢাকায় আসার জন্য কিছুদিন ধরে প্রলোভন দেখিয়ে আসছিল। মঙ্গলবার রাতে আলমগীর তাদের কথামত ঢাকার মিরপুর মডেল থানার মুন্সিবাড়ী এলাকার একটি ফ্ল্যাট বাসায় আসে। বাসায় প্রবেশের পর গ্রেফতারকৃতরাসহ চক্রের অন্যান্য সদস্যরা আলমগীরকে জিম্মি করে তারা তার পরিবারের নিকট মোবাইল ফোনে এক লক্ষ টাকা চাঁদা দাবীর চেষ্টা করে। কিন্তু অনেকবার চেষ্টা করেও বাদীর পরিবারের সাথে যোগাযোগ করতে তারা ব্যর্থ হয়।

এক পর্যায়ে তারা বাদীকে এলোপাতাড়ি আঘাত করে তার নিকট থেকে নগদ ১১ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। উক্ত ঘটনায় আলমগীর বাদী হয়ে ২৮ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ সকালে মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃতরাসহ এজাহারনামীয় ছয়জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে।

থানা সূত্রে আরো জানা যায়, মঙ্গলবার রাতে ৯৯৯ এর মাধ্যমে উল্লিখিত ঘটনা সংক্রান্তে একটি সংবাদ আসে। এর প্রেক্ষিতে থানার একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান সনাক্ত করে এবং মিরপুরের মুন্সিবাড়ী এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান পরিচালনা করে নাজমুল ও বিল্লালকে গ্রেফতার করে। চক্রটির অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদেরকে মিরপুর মডেল থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত এবং চক্রটির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST