July 8, 2026, 9:26 am
শিরোনামঃ
এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ ট্রেনে পাসপোর্ট, প্লেনেরটিকেট সহ ব্যাগ রেখে নেমে গেলেন বিদেশযাত্রী, ৯৯৯ নম্বরে ফোনে আধাঘন্টায় উদ্ধার যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ” লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০ তারাকান্দায় মাদকের টাস্কফোর্স অভিযান: ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড ও মামলা দায়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএনপির অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

বিএনপির অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্ষমতাসীন দলটি বিক্ষোভ সমাবেশ করবে সকল নেতাকর্মী দের নির্দেশ প্রদান করেন।

শনিবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে বিকেল ৫টার দিকে এ জরুরি সভা শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জরুরি সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

সভায় কাদের বলেন, আমরা (আওয়ামী লীগ) যেটা আশঙ্কা করেছি সেটাই হয়েছে। গতকালও এটাই করতে চেয়েছিল বিএনপি।

তিনি বলেন, তাদের (বিএনপি) আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণ,ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যবৃন্দের সঙ্গে এই জরুরি যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক,লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান,মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম,ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ,মাহবুবউল-আলম হানিফ,সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,মির্জা আজম,যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ,আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST