প্রথম বাংলা – গত ২৮ অক্টোবর পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে সরাসরি নেতৃত্বদানকারী জনতার অধিকার পার্টির চেয়ারম্যান মোঃ তারেকুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে ঢাকামেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টি গেশন টিম।
গতকাল রোববার রাজধানীর রমনা থানার তোপখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক পিপিএম জানান, গত ২৮ অক্টোবর নাশকতার ঘটনায় শাহজাহানপুর থানায় রুজুকৃত একটি মামলার তদন্তকালে রাজধানীর বিভিন্ন এলাকার সিসিটিভি ও মিডিয়ায় প্রকাশিত সংবাদের ফুটেজ পর্যালোচনা করে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে সরাসরি নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান,গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন ছাড়াও রাজনৈতিক ভাবে সমমনা বিভিন্ন দল অংশগ্রহণ করে।
এ সময় তারা পূর্বপরিকল্পিতভাবে নানা রকম নাশকতা মূলক কর্মকান্ড- পুলিশের উপর আক্রমণ করে হত্যা ও গুরুতর আহত করা,সাংবাদিকদের আক্রমণ,প্রধান বি চারপতির বাসভবনে হামলা, জাজেজ কোয়ার্টারে হাম লা,পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ,
পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ,সরকারি-বেসরকারি বিভিন্ন পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক জানমালের ক্ষতি সাধন করে। এ সব নাশকতামূলক কাজে তারেকুলের নেতৃত্বে জনতার অধিকার পার্টি (পিআরপি) নামে বিএনপির সমমনা রাজনৈতিক দল তাদের দলীয় নেতাকর্মীসহ ভাড়া করা লোক নিয়ে অংশগ্রহণ করে। তারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে পূর্ব পরিকল্পনা করে বিভিন্ন স্থানে সক্রিয় ভূমিকা পালন করে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হক আরো জানান, সিসিটিভি ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ফুটেজ বিশ্লেষণে দেখা যায়,গ্রেফতারকৃত তারেকুলের নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পুলিশ বক্স ও পুলিশের যান বাহনসহ বিভিন্ন গণপরিবহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হাতে লাঠি ও ইট পাটকেল নিয়ে উল্লাস করছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি আ রো জানান,গ্রেফতারকৃত তারেকুলের সাথে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের অনেক সিনিয়র নেতৃবৃন্দে র ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাদের সাথে পূর্বপরিকল্পনা করে তারেকুলের নেতৃত্বে তার নেতাকর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে নাইটিঙ্গেল মোড়,বিজয়নগর পানির ট্যাংক,পুলিশ হাসপাতাল ও শাহজাহানপুরসহ বিভিন্ন স্থানে সেদিন নাশকতামূলক কর্মকান্ড চালায়। উত্তর শাহজাহানপুরের উত্তরা ব্যাংকের সামনে বিআরটিসি বাসের ড্রাইভারকে নামিয়ে তারা গাড়িতে অগ্নিসংযোগ করে।
এই গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত তারেকুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। নাশকতায় জড়িত অন্যান্য পৃষ্ঠপোষক ও অংশগ্রহণকা রীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান রয়েছে।