May 26, 2026, 11:05 am
শিরোনামঃ
“বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন প্রধান বিচারপতিঃ

Reporter Name

এম আশরাফুল আলম ~ঝিনাইদহ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দীর্ঘ সময় ধরে মামলা বিচারাধীন থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিচারপ্রার্থীরা এতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।শনিবার (৫ আগস্ট) সকালে যশোরের বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীদের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।

এসময় তিনি দুই দশক এবং তারও বেশি আগের বিচারাধী ন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।সকাল সাড়ে আটটায় প্রধান বিচারপতি যশোর জেলা ও দায়রা জজ আদালতে পৌঁছান। এসময় লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়।এরপর তিনি যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জর’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে দোয়া অনুষ্ঠি ত হয় এরপর আদালত প্রাঙ্গনে একটি জলপাইগাছের চারা রোপণ করেন।

সকাল ৯ ঘটিকায় জেলা জজ আদালত সম্মেলন কক্ষে জেলার সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক কথা বলেন। এসময় বিচারবিভাগীয় কর্মকর্তাদের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করেন জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম।সকাল সাড়ে ১০ ঘটিকায় যশোর জেলা আইনজীবী সমিতির ১নং ভবনে আইনজীবীদের সাথে মতবিনিময় করেন একই সাথে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট ক্রেস্ট প্রদান করেন। এছাড়া পিপি ইদ্রিস আলী তাকে খেজুর গাছ সম্বলিত একটি উপ হার প্রদান করেন।এসময় তিনি আইনজীবীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ১১ টা ১০ মিনিটে কুষ্টিয়া র উদ্দেশ্যে যশোর ত্যাগ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক,নারী ও শিশু নির্যাদন দমন-১ এর বিচারক গোলাম কবির,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু ন্যাল-২ এর বিচারক মোহাম্মদ মাইনুল হক,চীফ জুডিসি য়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর,অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তিরানী দাস,সোহানী পুষন,তাজুল ইসলাম, বেগম সুরাইয়া সাহাব,সুমি আহম্মেদ,শিমুল কুমার বিশ্বাস, জুয়েল অধিকারী,সুপ্রিম কোর্টের আপ্রিল বিভাগের রেজি স্টার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান,প্রধান বিচার পতির পিএস আরিফুল ইসলাম, মারুফ আহেম্মদ।



Our Like Page
Developed by: BD IT HOST