নূর মোহাম্মদঃ সবকিছুই ঠিকঠাক চলছিলো শ্রাবণীর, কৈশোরের দুরন্তপনা,বাবা মায়ের ঘরের আদরের লক্ষ্মীকন্যা শ্রাবণী,পড়তো রমারখীল দাখিল মাদ্রাসায় নবম শ্রেণীতে।
লক্ষ্মীপুর সদর উপজেলার ৮ নং দত্তপাড়া ইউনিয়নের কর ইতোলা গ্রামের নন্দার বাড়ির সিনজি চালক সেলি মের বড় মেয়ে শ্রাবণী।হঠাৎ গত ১৫ দিন ধরে অস্বাভা বিক আচরণ করতে থাকে শ্রাবণী। গ্রামের কুসংস্কারে চলতে থাকে ঝাড়ফুঁক, এই ওঝা সেই ওঝার কাছে দৌড়াতে দৌড়াতে সিনজি চালক সেলিম সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব। কাজের কাজ কিছুইনা।
অবশেষে মুমুর্ষ শ্রাবণীকে ভর্তি করা হয় ঢাকা আগার গাঁও মানসিক হাসপাতালে।দরিদ্র সেলিম মেয়ের চিকি ৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছে।শ্রাবণীর চিকিৎসার জন্য অন্তত ২ লাখ টাকা দরকার।সমাজের বিবেকবান ও হৃদয়বান মানুষের নিকট আকুল আবেদন,অসুস্থ শ্রা বণীর পাশে দাঁড়ান। আপনার একটু সহানুভূতি শ্রাবণী ফিরবে স্বাভাবিক জীবনে,প্রাণ ফিরে পাবেন শ্রাবণীর অসহায় বাবা সেলিম ও তার পরিবার।আসুন শ্রাবণীর পাশে দাঁড়াই।