June 19, 2026, 3:20 pm
শিরোনামঃ
ময়মনসিংহে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন, চলবে ২৭ জুন পর্যন্ত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক

Reporter Name

প্রথম বাংলা – নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে রানওয়ের কাছাকাছি ঢুকে পড়ার পর এক যুবককে আটক করা হয়েছে। বিমানবন্দরের অনুমোদিত ব্যক্তি ছাড়া কোনো যাত্রীর সেখানে প্রবেশের অনুমতি নেই।

আটক যুবকের নাম ফেরদৌস। তার বয়স ২২ বছর।

আজ (মঙ্গলবার) ভোর সোয়া ৬টায় এই ঘটনা ঘটে। ওই যুবক অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে রানওয়ের কাছাকাছি অ্যাপ্রোন এলাকায় চলে যান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানায়, আটক যুবকের বাড়ি মেহেরপুর জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি তার মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য কোনো বাধা ছাড়াই রানওয়ের কাছে চলে আসেন পরে তাকে মাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়।

পুলিশ সদর দপ্তর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কতা জারির পর সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের পরদিনই ঘটলো এমন ঘটনা।

বেবিচক জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST