September 21, 2026, 10:15 pm
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিয়ের ৪ দিনের মাথায় ‘শারীরিক অক্ষম’ স্বামীকে বালিশচাপায় হত্যা

Reporter Name

প্রথম বাংলা – বিয়ের ৪ দিনের মাথায় ‘শারীরিক অক্ষম’ স্বামীকে বালিশচাপায় হত্যা রাজশাহীর বাগমারায় বিয়ের চারদিনের মাথায় স্বামীকে বালিশচাপায় হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৮ আগস্ট) দিনগত রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৩১)। উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে রফিকুল ইসলামের ছেলে।অভিযুক্ত নারীর নাম শাপলা খাতুন (১৮)। তিনি মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মো. শুকুরদীর মেয়ে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাজ্জাক পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। এর আগেও তার বিয়ে হয়েছিল। আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় শুক্রবার (২৫ আগস্ট) পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার শাপলার সঙ্গে তার বিয়ে হয়। শাপলারও এটি দ্বিতীয় বিয়ে ছিল।

সোমবার দিনগত রাতে স্বামীকে বালিশচাপায় হত্যার পর ঘরেই ছিলেন শাপলা খাতুন। সকালে পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পারলে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে শাপলাকে আটক করে।সকালে রাজ্জাকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। দুপুরে আটক শাপলাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আমিনুল ইসলাম বলেন,শাপলা খাতুন একেকবার একেক কথা বলছেন। তিনি কখনো বলছেন,তারা স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে বালিশচাপা খেলা খেলতেন। এতে দুর্ঘটনাবশত রাজ্জাকের মৃত্যু হয়েছে আবার কখনো বল ছেন,তার স্বামী শারীরিকভাবে অক্ষম ছিলেন এ কারণে রেগে গিয়ে তাকে বালিশচাপা দিয়েছিলেন।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, শারীরিক অক্ষমতার কারণেই শাপলা তার স্বামীকে খুন করেছেন। কারণ, একই কারণে আগের স্ত্রীর সঙ্গে রাজ্জাকের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল।

সুত্র, jagonews24.com



Our Like Page
Developed by: BD IT HOST