October 24, 2026, 10:07 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিরামপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Reporter Name

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে রেলস্টেশন এর রেলওয়ের অবৈধভাবে দখলে থাকা ভু-সম্পত্তি হতে অবৈধ স্থাপনা দখলমুক্ত অভিযান পরিচালিত করেছে বাংলাদেশ রেলওয়ে।মঙ্গলবার (৩১জানুয়ারি) দুপুরে রেলস্টেশনের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। এসময় ওই রেলওয়ে এলাকার গড়ে ওঠা পাকা – আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন বাংলা দেশ রেলওয়ে।

অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভু-সম্পত্তি অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট পাকশী,মিঃ নুরুজ্জামান এবং রেলওেয়ের ভুসম্পত্তি সম্পর্কিত কানুনগো পার্বতীপুর মিঃ জিয়াউল হক। অভিযান পরিচালনা চলাকালে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার এসে অভিযানে যোগদেন।এছাড়াও পাকশী ও পার্বতীপুর রেলওেয়ে র অনেক উপদস্থ কর্মকর্তা এবং কর্মচারীগণ অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনায় নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিরামপুর থানার পুলিশের সহায়তা নেন। এসময় বেশকিছু বাড়ি ও অবৈধভাবে স্থাপিত ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

অভিযানের আওতায় পড়া কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন,আমাদের কে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি,গতকাল রাত ৯ ঘটিকা র সময় সব দোকানপাট ও বাড়ি ঘরের আসবাবপত্র সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে। আমরা সব কিছু সরিয়ে নেওয়ার জন্য সুযোগ পাইনি,আজ সকালে বুলড্রোজার দিয়ে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।সব কিছু অবলোকন করে দেখা যায় সব মিলিয়ে আনুমানিক প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযানের আওতায় পড়া গরিব অসহায় ছোট ছোট কিছু ব্যবসায়ী আছে যাদের দোকানটিই ছিল রুজি রোজগারের একমাত্র অবলম্বন যা ভেঙে দেওয়ায় তারা নিঃস্ব হয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST