July 24, 2026, 11:48 am
শিরোনামঃ
বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিরামপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

রোগমুক্ত ও সুস্থ আগামী প্রজন্ম গড়তে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম,বিরামপুর প্রেসক্লা বের সভাপতি আকরাম হোসেন,মেডিকেল অফিসা র ডাঃ শাহারিয়ার পারভেজ,ইপিআই মাসুদ রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন,ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে,রোগ প্রতিরোধ ক্ষম তা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টি শক্তি বজায় রাখে,ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। রাতকানা রোগ এবং অন্ধত্ব একটি অপুষ্টিজনিত সমস্যা,যা ভিটামিন ‘এ’এর অভাবে হয়।

পৌর এলাকায় ৯টি ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী মিলে ৩২টি কেন্দ্রে ৩ হাজার ৮শ শিশু এবং উপজেলার ৭টি ইউনিয়নে ১৬৯টি কেন্দ্রে ১২ হাজার ৯শ ১৫ শিশুকে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন‘এ’ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম। তিনি আরও জানান এ কর্মসূ চি থেকে যাতে একটি শিশু যেন বাদ না পড়ে,সেই জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাস্থ্যসহ সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্র খোলা থাকবে বলেও জানান।



Our Like Page
Developed by: BD IT HOST