November 23, 2026, 9:43 am
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ময়মনসিংহ রিপোটার্স ইউনিটির আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা – বুধবার ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।বিশ্ব মুক্ত সাংবাদিক তা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে আসছে।

ময়মনসিংহ রিপোটার্স ইউনিটি’র আয়োজনে বিকাল ৪ টায় ছোট বাজার কার্যলয়ে সভাপতি শামসুল আলম খানে র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বুলবুল আহমেদ এর সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক আব্দুল হাফিজ,আবুল কাশেম,আব্দুস সামাদ আজাদি,নজরুল ইসলাম,মহিউদ্দিন আহমেদ,নজিব আশরাফ,আজিজুর রহমান খোকন,নাজ মুল হুদা মানিক,রঞ্জন মজুমদার শিবু জয়নাল আবেদীন, মুকুট ইব্রাহিম, মফিজ উদ্দিন, আল আমিন, মো: সেলিম মিয়া সহ প্রমুখ সাংবাদিকগন বক্তব্য রাখেন।এছাড়াও ভাচ্যুয়ালী অংশ গ্রহন করেন সিনিয়র সাংবাদিক বাবুল হোসেন,নিয়ামুল কবীর সজল,আতাউর রহমান জুয়েল, মতিউল আলম,কাজী গোলাম মোস্তফা ও জাকারিয়া তারেক,

বক্তাগন বলেন ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে, ১৯৯৩ সালে জাতিসংঘে র সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণ মাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।সাংবাদিকতা র স্বাধীনতা,গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্ব ব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন,পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনদান কারী সাংবাদিকদের স্মরণে ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছেন ময়মন সিংহ রিপোটার্স ইউনিটি।

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমকর্মী চাকুরী শর্তাবলী আইনের সংশোধন করে সাংবাদিকদের প্রস্তাবিত খসড়া সংযোজন করতে হবে।ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সংশোধন করে সাংবাদিক হয়রানি বন্ধের ব্যবস্থা করতে হবে।বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন,১৯৭৪ সং শোধন করে সাংবাদিকদের অধিকার,ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।সাংবাদিকদের নিয়োগ নীতিমালা প্রণয়ন প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরী প্রকাশের ব্যবস্থা করতে হবে।

স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা করতে হবে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলা,মামলা এবং নির্যাতন বন্ধের ব্যবস্থা করতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST