September 12, 2026, 4:54 am
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগীতে আলোচিত সেই ইউপি সদস্য হত্যা মামলার মুলহোতা গ্রেপ্তার

Reporter Name

মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার বেতাগীতে আগুনে পুড়িয়ে হত্যা কান্ডের শিকার আলোচিত সেই ইউপি সদস্য মো: শামিম খানের মামলার মুলহোতা চান মিয়া (৫৫)কে গ্রেফতার করা হয়েছে।বুধবার (০৪ জানুয়ারি) ভোর ৬ টায় খুলনার খালিশপুরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে খুলনা ডিবি পুলিশের সহায়তায় তাঁকে গ্রেফতার করে বেতাগী থানা-পুলিশ।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ হত্যা মামলায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত বছরের আগষ্টে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মায়ার হাঁট এলাকায় ইউপি সদস্য শামিম খানের ঘরে গভীর রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে অগ্নিদগ্ধ হন শামিম ও তার স্ত্রী সুচি আক্তার।গুরুতর অবস্থায় পরের দিন সকালে শামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেয়া হয়। এর দুই দিনের মাথায় ১১ আগষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত্যুর দুই দিন পর ১৩ আগষ্ট মৃত শামিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বেতাগী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করলে তারা হত্যার দায় স্বীকার করে মূল পরিকল্পনাকারী হিসেবে দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা আঃ গনি মিয়ার ছেলে চাঁন মিয়ার নাম উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনো য়ার হোসেন জানান, ইউপি সদস্য শামিমকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার মুলহোতা চান মিয়া ঘটনার পর থেকেই দীর্ঘদিন বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। দ্রুত তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST