June 1, 2026, 2:48 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগীতে জেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে

Reporter Name

বেতাগী বরগুনা প্রতিনিধি

আগামী সতের অক্টোবর বরগুনা জেলা পরিষদ নির্বাচনে বেতাগী উপজেলার ৪নং ওয়ার্ডের সদস্য পদের নির্বাচন জমে উঠছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। বেতাগী শহর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন বাজার এবং গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা ছেয়ে গেছে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণ ততই বাড়ছে।

চলছে শো-ডাউন, সভা-সমাবেশ, প্রার্থীরা ছুঁটছেন ভোটারদের বাড়ি বাড়ি ও কখনো কখনো ইউপি ভবনে। ভোট প্রাপ্তির আশায় আত্মীয়তা ও দলীয় সূত্র খুঁজে ব্যক্তিগত সম্পর্ক ঝালাই করতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। জেলা পরিষদের নির্বাচন নিয়ে সাধারন মানুষের মাঝেও চলছে আলোচনার ঝড়। আলোচনায় স্থান পাচ্ছে প্রার্থীদের অতীত সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডও।

এবারের জেলা পরিষদের নির্বাচনে বেতাগী উপজেলার ৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট যুদ্ধে অবর্তীণ হয়েছে চারজন। তারা হলেন, হাতী মার্কা প্রতীকে বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, তালা প্রতীকে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহাসিন ফয়সাল অপু, টিউবওয়েল মার্কা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নাহিদ মাহমুদ হোসেন লিটু।

অন্যদিকে বেতাগী-বামনা-পাথরঘাটা উপজেলা নিয়ে গঠিত ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে লড়ছেন ২জন। এর মধ্যে বেতাগী উপজেলা থেকে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোসা: শিমু আকতার।

বেতাগী উপজেলার ১টি উপজেলা পরিষদ, ১টি পৌরসভা ও ৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত ৪নং ওয়ার্ডে মোট ভোটার ১০৭জন। এর মধ্যে সরিষামুড়ি ইউনিয়নের একজন মেম্বর থুন হওয়ায় এখন ভোটার সংখ্যা ১০৬ জন।



Our Like Page
Developed by: BD IT HOST