November 22, 2026, 9:02 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগীতে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগ,থানায় মামলা

Reporter Name

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে অপহরণের পর ১৪ বছর বয়েসী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।ফাঁদে ফেলে তাকে অপহরণ ও ধর্ষন করা হয়- এমন অভিযোগ এনে শুক্রবার (৩১ মার্চ) দুপুরে ওই শিশুর বাবা শারিরীক প্রতিবন্ধী মো: মকবুল হোসেন বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলায় একমাত্র আসামি করা হয়েছে বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত: মতিউর রহমানের ছেলে ৫০ বছর বয়েসী মজিবুর রহমান খান। পেশায় তিনি শ্রমিক। এ তথ্য নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন।জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল ৫টায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে বেতাগী-–কচুয়া ফেরি ঘাট এলাকায় ডেকে অপহরণ করে অপহরণ কারী মিজানুর রহমান খান বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডে তার বাড়িতে নিয়ে যায়। ৩২ ঘন্টাা আটক রেখে শিশুটিকে ধর্ষন করা হয়েছে এমনই আভিযোগ রয়েছে।

গত ৩০ মার্চ মধ্য রাতে তাকে ছেড়ে দেওয়ার পর মধ্যরাতে কাওছার হোসেন নামে এক ব্যক্তি থানায় নিয়ে আসে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন শিশুটি সহ রাত সারে ১২ টায় ঘটনা স্থলে গিয়ে বাহির থেকে তালাবদ্ধ অপরাধীর ঘর চিহ্নিত করার পর তিনি পেছনের দরজা থেকে প্রবেশ করে শিশুটির পরিধানের জামাকাপড় (আলামত) উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় শিশুর বাবা বেতাগী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো: মকবুল হোসেন বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা করে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, আসামী পলাতক থাকায় এখন গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST