November 22, 2026, 7:03 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগীতে হাতকড়াসহ পালানো সেই আসামী গ্রেপ্তার,এসআই প্রত্যাহার

Reporter Name

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে মো: হাবিব বিশ্বাস (৫০) নামে হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালানো সেই ছিচঁ কে চোরকে গ্রেফতার ও পালানোর ঘটনায় সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) মো: শহিদুল ইসলাম কে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল চারটায় আসামি হাবিব বিশ্বাসকে আটকের পর বর্তমানে বেতাগী থানা হেফাজতে রাখা হয়েছে। সন্ধ্যায় এসআই শহিদুল ইসলামকে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২ জানুয়ারি) দুপুরে বেতাগী থানার এসআই মো: শহিদুল ইসলাম ও কনস্টেবল মো: সোহল উত্তর করুনা গ্রামের বাসিন্দা মৃত মো: ইনছাব আলীর ছেলে মো: হাবিব বিশ্বাসকে চুরি মামলার সন্দিহান আসামি হিসেবে তাঁর নিজ বাড়ি তে অভিযান চালিয়ে হাত থেকে আটকের পর হাত কড়াসহ কৌশলে পালিয়ে যান ঐ চোর। এর তিন ঘণ্টা পর হাতকড়া ও চাবি উদ্ধার করা হয় এবং ২৪ ঘন্টার মধ্যে মঙ্গলবার বিকেল চারটায় একই ইউনিয় নের জলিশার হাঁট বাজার থেকে এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে হাবিব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য সন্ধ্যায় এ ঘটনায় সংশ্লিষ্ট এসআই শহিদুলকে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মকর্তা সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার হোসনাবাদের সোনার বাংলা বাজারে একটি মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে। গত ৩১ ডিসেম্বর এ ঘটনায় সোনার বাংলা বাজারের মুদি দোকানদার শুভঙ্কর বেপারী অজ্ঞাত নামাদের আসামী করে একটি মামলা দায়ের করে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, পালিয়ে যাওয়া আসামি ছিঁচকে চোর হাবিব বিশ্বাস কে ইতোমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামীকাল তাঁকে আদালতে সোপর্দ করা হবে। আর এ ঘটনায় এসআই শহিদুল ইসলাম কে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বরগুনার পুলিশ সুপার (ভারপ্রাপ্তপ্ত) এসএম তারেক রহমান বলেন,তদন্ত চলছে। কী ঘটেছে তা তদন্তের মাধ্যমে সব উঠে আসবে এমনটাই আশাকরি। অভিযোগের সত্যতা পেলে অবশ্যই



Our Like Page
Developed by: BD IT HOST