September 25, 2026, 6:13 pm
শিরোনামঃ
আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ ডাম্পিংয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, এসও শাকিবের রহস্যজনক আচরণ বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে-ডিবি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মোহাম্মদপুর বেড়ীবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আংশগ্রহণকারী মো: ইমরুল কায়েস ফয়সাল (২৯) কে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি মাহমুদুল হাসান (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম।

সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ০১:০০ ঘটিকায় রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ ও মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ খ্রি. বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় মোহাম্মদপুর বেড়ীবাঁধ তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিলো।

মামলার বাদী মো: ইমরুল কায়েস ফয়সালও ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ইমরুল কায়েস ফয়সাল গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণকরেন ইমরুল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে উক্ত ঘটনায় বাদি হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন ইমরুল।

ডিবি-লালবাগ সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আজ রাত ০১:০০ ঘটিকায় মাহমুদুল হাসানকে ফার্মগেট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST