May 1, 2026, 10:28 pm
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভালুকার ওসি শাহ কামাল আকন্দ আবারো জেলায় শ্রেষ্ট ওসি নির্বাচিত

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহের পুলিশ পরিদর্শক শাহ কামাল আকন্দ। বর্তমানে তিনি ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ওসি শাহ কামাল আকন্দ যেখানেই দায়িত্ব পালন করেন সেখানেই মানবিক দায়িত্ববোধ সম্পন্ন দক্ষ, কৌশলী এবং কাজে পারদর্শী একজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় রেখে যান। এর আগে তিনি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা কুরিয়েছেন। কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অসংখ্য অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িতদের গ্রেফতার, ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আন্তঃজেলা ডাকাতদলকে গ্রেফতার করেন।

অপরদিকে ময়মনসিংহ নগরী চুরি, ছিনতাইরোধসহ মাদকমুক্ত বাসযোগ্য নগরী গড়তে দিবারাত্রি কাজ করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাজা নিশ্চিত করে ব্যাপক প্রশংসা কুরিয়েছেন। একইসাথে পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আদালতের নির্দেশে গ্রেফতার করে চলমান বিচার কাজ দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করেন। তার এ সকল কর্মকান্ডে জেলা ও রেঞ্জ পুলিশে বার বার তিনি শ্রেষ্টত্বের পুরস্কার লাভ করেছেন। সম্প্রতি তিনি ভালুকা মডেল থানায় গিয়েও থেমে নেই।

আবারো ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন শাহ-কামাল আকন্দ। অনেকেই মনে করছেন কাজ করা নেশা। সেই কাজের নেশা বাস্তবায়ন করায় ওসি শাহ কামাল আকন্দ বুধবার ১৪ ফেব্রুয়ারী আবারো শ্রেষ্টত্বের পুরস্কার লাভ করেছেন। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা মাসিক কল্যাণ সভায় তার হাতে এই পুরস্কার তুলে দেন।



Our Like Page
Developed by: BD IT HOST