June 28, 2026, 4:30 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভালুকার বিভিন্ন উন্নয়নের পাশাপাশি ও মাদক নিয়ন্ত্রণে প্রশংসিত কাউন্সিলর হুমায়ন কবির

Reporter Name

বিশেষ প্রতিনিধি:

ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর হুমায়ন কবির বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার পাশাপাশি মাদকমুক্ত ওয়ার্ড ও সচেতনতা সৃষ্টিতে পৌর এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। সরেজমিনে, স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, এই সুনাম অর্জন করেছেন ভালু কা পৌরসভার প্যানেল মেয়র ২নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ন কবির। তিনি অত্র ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে বয়স্ক ও তরুণদের প্রতি মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে আলোচনা করে যাচ্ছেন।প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ হুমায়ন কবির জানান, কাউন্সিলর বিজয়ী হওয়ার পর থেকে ওয়ার্ডের রাস্তা-ঘাটে ড্রেইনের উন্নয়ন সহ জনগণের সেবায় সর্বধাই নিয়োজিত রয়েছি।

সেই সাথে বর্তমানে বড় সমস্যা হচ্ছে মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না।মাদকের নীল থাবায় তছনছ হয়ে যাচ্ছে আমাদে র স্বাচ্ছন্দ্যময় গ্রামীণ সমাজ ব্যবস্থার সকল অবকাঠামো।

এই মাদককে ঠেকাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে তাই মাদকের সাথে কোন প্রকার আপস নয়। পুলিশ ও সকলের সহযোগিতায় মাদক নির্মূল করতে হবে।ইতি মধ্যেই ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেনের দিক নির্দেশনায় ভালুকার আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্তক প্রচেষ্ঠায় রয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।সেই সাথে চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে নিয়মিত অভিযানের মাধ্যমে আসামি গ্রেফতার ও জনগণের জানমাল নিরাপত্তায় সজাগ দৃষ্টি দিচ্ছে পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST