June 3, 2026, 7:00 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভিক্ষা নয়, পপকর্ণ বিক্রি করে চলে সুজনের সংসার

Reporter Name

নূর মোহাম্মদঃ অন্য দশজনের মত স্বাভাবিক জীবন ও ছোট্ট একটা চাকরি করে সুখের সংসার ছিলো সুজনের।২০২০ সালের জুন মাসে রায়পুর- চাঁদপুর সড়কে দুর্ঘটনায় আজ সুজন পঙ্গু।

পঙ্গু সুজন ভিক্ষার হাত না বাড়িয়ে স্ক্রাচে ভর করে লক্ষ্মীপুরের চকবাজারসহ আশেপাশে পপকর্ন বিক্রি করে সংসারের বোঝা টানছে।বাড়ি থেকে আসা যাওয়ায় ও নিজের পকেট খরচ চালিয়ে সামান্য আয়ে মানবেতর জীবণ যাপন করছে তার পরিবার।

লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ঝুটন ডাক্তার বাড়ির দীলিপ চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস(৩০)কর্মজীবনে সিদীপ এনজিও সংস্থায় পিয়নের চাকরি করতো সে।

সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে চিকিৎসার খরচ টানতে টানতে সর্বস্ব হারিয়ে মা – বাবা, ও ৬ বছরের শিশুকন্যা লক্ষ্মী রানী দাসকে নিয়ে ৪ সদস্যর পরিবারে অভাব অনটন নিত্যসঙ্গী সুজনের।
স্ত্রী সুমী পঙ্গু স্বামীর অসহায়ত্বের কারনে চলে গেছে নোয়াখালীর মাইজদী বাবার বাড়ি।

সুজন জানায় ঢাকা পঙ্গু হাসপাতালে অর্থপেডিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার জাফরুল্লাহ বীরু বলছেন হিপ জয়েন্টের একটি অপারেশন করলে ধীরে ধীরে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

এজন্য দরকার ৪ লক্ষ টাকা সুজনের দরিদ্র পরিবার ইতিমধ্যে তার চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে।আত্নীয় স্বজন থেকে ধারদেনা করে অনেক টাকা ঋণী হয়ে গেছে।তার চিকিৎসার জন্য সে সমাজের সকলের সহযোগিতা কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST