খালেদা পারভীন ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব পূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।এরই ধারাবাহিকতায় জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ২ মার্চ গোপ ন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার ১০০ গজ উত্তরে দেওয়ানের খামার ঢাকাগামী বাস টার্মিনালে আনুমানিক বিকেল ৫ টার দিকে মাদক পরিবহনের সময় একটি অটো মিশুক রিক্সাসহ ৫ জন শিশু তাদের বয়স আনুমানিক ১৬- ১৭ বছর করে তাদেরকে ৬০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম।আটক কৃতরা ৫ জনেই বন্ধু।আটকের সময় মাদক বহনকারী একটি অটো মিশুক রিকশা ও দুটি বাটুন মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ।আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ বাঁশ জানি গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন ৫ জনকে আটক করা হয়েছে।আর যেহেতু আটককৃত ৫ জনেই শিশু ছিলো এবং তাদের মধ্যে ০২ জন ঘটনার সাথে জড়িত মর্মে প্রাথমিক ভাবে জানাযায় এবং অপর ৩ জন ঘটনার সাথে জড়িত না থাকায় ও শিশু হওয়ায় থানার শিশু বান্ধব অফিসার এসআই/ রাহানুমা আকতার ও উপজেলা প্রবেশন কর্মকর্তা (সমাজ সেবা কর্মকর্তা) দ্বয়ের উপস্থিতিতে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিরপরাধ ৩ জন শিশুকে প্রবেশন কর্মক র্তার মাধ্যমে তাদের নিজ নিজ অবিভাকের জিম্মায় প্রদান করা হয় এবং এই মাদক মামলার মুলহুতা পলাতক ১ জন আসামি ৩ এপ্রিল তাকেও আটক করে ৩ জনকেই বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।