ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ খালেদা পারভীন
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ব্রয়লার মুরগির দাম ধোঁয়া ছোয়ার বাহিরে চলে গেছে।অল্প আয়ের সাধারণ মানুষ বেশীরভাগ এই ব্রয়লার মুরগি দিয়ে মাংসের চাহিদা পূরন করতো।এই মুরগি র মাংসে শক্ত কোনো হাড় না থাকায় অনেকেই বয় স্ক ও শিশুদের জন্য ব্রয়লার মুরগির মাংস নিতো।সাধারণ ক্রেতাগণ চরম বিপাকে ফেলে আবারও দাম বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে ব্রয়লার মুরগি। বেশ কয়েক দিন থেকে ব্রয়লার মুরগির দাম বেড়ে এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়।তাতে করে কয়েক দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে প্রায় ৮০-১০০ টাকা।খুচরা দোকান ব্যবসায়ীরা বলছেন এত বেশী দামে ব্রয়লার মুরগি কখনও বিক্রি হয়নি।
তবে শুধু ব্রয়লার নয়,বাজারে বেড়েছে সোনালি মুরগির দাম,চাল,ডাল,আটা,ময়দা ও সয়াবিনসহ অন্যান্য নিত্যপণ্যের দামও।রবিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।বাজারে এখন সোনালি মুরগি ও লেয়ার বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ টাকায়।কয়েক দিনের ব্যব ধানে বাজারে সোনালি ও লেয়ার মুরগির দাম কেজি তে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকার মতো। পাশাপাশি দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫০ থেকে ৫৫০ টাকায়।উপজেলার সদর ইউনিয়নের বাজারে সাধারণক্রেতা,বাবলু,ছাইফুর,মমিদুল,মইনুল,লিটন,রশিদ,পাথরডুবী ইউনিয়নের।
ইয়াকুব,রহিম,মজিদ,পাইকেছছরা ইউনিয়নের ফারু ক,মোফাজ্জল,ফজলু বলেন দাম এভাবে বাড়তে থাকলে আমদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে।আরও বলেন এই ব্রয়লার মুরগির মাংসই আমদের ভরসা ছিলো।এদিকে গরুর মাংস কেজিতে ৭০০ টাকা,ও খাসির মাংস ৮৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।