June 26, 2026, 7:12 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নবদম্পতি আটক

Reporter Name

খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে চালিয়ে গাঁজাসহ এই নবদম্পতি ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে ৩ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের খাটামারী এলাকায় জমিলা বেগম এর বসত বাড়িতে অভিযান চালায়।

অভিযানে ওই বাড়ির টিন সেড পাঁকা ঘরের ভিতর একটি লাল কালো রংয়ের হিরো গ্লামার ১২৫ সিসি মটরসাইকেল হ্যান্ডেলে ঝুলানো বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভিতর লাল পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৩ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।পরে সেখানে ওই বাড়ির মালিক মাদক কারবারি সাহেব আলী ওরফে আহসান শরীফ (৪০) পুলিশ মাদকদ্রব্য গাঁজার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় উক্ত গাঁজা মটরসাইকেল যোগে ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহণ করে বাড়িতে নিয়ে এসে তার স্ত্রী জমিলা বেগম এর সহায়তায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করে রাখে।পরে পুলিশ স্বামী স্ত্রী দুজনকেই আটক করে থানায় নিয়ে যায়।উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং ৬ ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন আসামী সাহেব আলীর ৫ টি ও তার স্ত্রী জমিলা বেগম এর বিরুদ্ধে ৩ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।আবারো মাদকের কারবারি করায় তাদের দুজনকে মামলা দিয়ে আদাতলে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান আরো জোরদার করা হবে মর্মে স্থানীয়দেরও সহযোগিতা কামনা করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST