September 14, 2026, 7:32 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মগবাজারে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ ফারুক গাজী।

মঙ্গলবার (২ মে ২০২৩খ্রি.) বিকেল ৪:৫৫টায় হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ফারুককে গ্রেফতার করে গোয়েন্দা-রমনা বিভাগের রমনা জোনাল টিম।

গোয়েন্দা-রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস,পিপিএম ডিএমপি নিউজকে জানান,মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য পাওয়া যায় কতিপয় মাদক কারবারি হাতিরঝিল থানার আউটার সার্কুসার রোডে বড় মগবাজারে বাটার জুতার দোকানের সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভি যান চলাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ১৬ কেজি গাঁজাসহ ফারুককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST