September 13, 2026, 10:57 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মধ্যরাতে অসহায় শীতার্তদের কম্বল দিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার

Reporter Name

মোহাম্মদ আলী,লক্ষীপুর প্রতিনিধি

হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে কাঁপছে বেদে পল্লীর অসহায় ছিন্নমূল ও শীতার্ত মানুষগুলো। পৌষের শীত কোনোভাবেই মানছে না। থরথর করে শীতে কাঁপছে শরীর। শীতের তীব্রতা বাড়ায় লক্ষ্মীপুরে মধ্যরাতে জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ শীতার্তদের খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন।

সোমবার গভীর রাতে লক্ষ্মীপুর জেলা শহরের বঙ্গব ন্ধু চত্বর, দক্ষিণ তেহমুণী বাসস্ট্যান্ড, ঝুমুর সিনেমা ও একটি বেদে পল্লীর ছিন্নমূল মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র (কম্বল) বিতরণের সময় পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সেলিনা মাহফুজ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রশাসন প্রবীর কুমার দাস ও লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোসলেহ উদ্দিন।

পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ জানান, ঘন কুয়াশার আড়ালে শীতের তীব্রতা বাড়ছে। অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন,যখন কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের সন্ধানে নামি,তখুনি দেখা গেছে- কেউ গামছা-লুঙ্গি কিংবা ছেড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাচ্ছেন।থরথর করে কাঁপছে শরীর তারা এ শীতের রাতে মাত্র একটি কম্বল পেয়ে আকাশ ছোঁয়া খুশি। আমরা যারা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব শীল মানুষ আছি। আমরা যদি এভাবে এগিয়ে আসি,তাহলে এসব মানুষগুলো কিছুটা হলেও শীতের তীব্রতা থেকে মুক্তি পাবে।



Our Like Page
Developed by: BD IT HOST