April 30, 2026, 3:05 pm
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহের অভিযানে আওয়ামীলীগ নেতা সাবেক দুই কাউন্সিলরসহ আটক ৩

Reporter Name

প্রথম বাংলা – গত ২৭/১০/২০২৪ তারিখ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের একাধিক মামলার আসামি ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক উমর ফারুক সাবাসসহ আরো কয়েকজন কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পায় এবং

দিবাগত রাত ০৩.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার সদর থানা ধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে ১। মোঃ উমর ফারুক সাবাস, সাবেক কাউন্সিলর, ২৫ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ২। আবু বক্কর সিদ্দিক সাগর ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক , সাবেক কাউন্সিলর, ৩২ নং ওয়ার্ড,

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং তাদের সহচর ৩। মনির সিকদার-দের গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে মোঃ উমর ফারুক সাবাস জানায় যে,ময়মনসিংহ জেলার কোতোয়া লী থানাধীন দিঘারকান্দা এলাকার নামাপাড়া সাকিনে তার নিজ বসতবাড়ীর পাঁচতলা বিল্ডিংয়ে ০১টি আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল রক্ষিত আছে। উক্ত অবৈধ বিদেশী পিস্তল উদ্ধারের নিমিত্তে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম কর্তৃক ধৃত আসামীসহ গত ২৭/১০/২০২৪

তারিখ ১৫.৩০ ঘটিকায় মোঃ উমর ফারুক সাবাস এর নিজ বসতবাড়ীর নিচতলায় ২৫নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কক্ষের টেবিলের ড্রয়ার থেকে সাক্ষীদের উপস্থিতিতে তার নিজ হাতে বের করে দেওয়া ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST