November 23, 2026, 9:26 am
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহের ডিসিসহ চারজনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

Reporter Name

স্টাফ রিপোর্টার – ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাফিজার রহমানসহ চারজনের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। জেলার গফরগাঁও উপজেলার একটি ইটভাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ২৮ মার্চ বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবীর এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।

অপর তিনজন হলেন- গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমান, ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরকার ও আলমগীর হোসাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গফরগাঁও উপজেলার পাগলা থানার চামর্থা গ্রামে হাজারো পরিবারের বসবাস। ওই গ্রামে হাবিবুল্লাহ শেখ ও ওয়াহিদুজ্জামানের যৌথ মালিকানায় তিন বছর আগে শামছুল হক ফাজিল মাদ্রাসার পাশে প্রায় চারশ মিটারের মধ্যে এমবিবি নামে একটি ইটভাটা স্থাপন করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে ওই ইটভাটা ভেঙে দেয়া হলে নাম বদলে বিবিবি নামে আবার ইটভাটা স্থাপন করেন তারা।

রুলজারির বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান গণমাধ্যম কে বলেন, আমি হাইকোর্টের নোটিশটি এখনো পাইনি। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান ৩ এপ্রিল ইটভাটায় গিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন এবং ইটভাটা বন্ধের জন্য নোটিশ দিয়েছেন।

জানা যায় গফরগাঁও উপজেলা প্রশাসন কিছু দিন আগে ইটভাটাটি ভেঙে দিয়েছে ।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহিল লাল সরকার গণমাধ্যম কে বলেন, বর্তমানে আমি দায়িত্বে নেই। যিনি দায়িত্বে রয়েছেন- তিনি ব্যবস্থা নেবেন। তবে রুলজারির বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী স্যারের সাথে কথা হয়েছে, তিনি জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।

তবে ভুক্তভোগীদের একজন রিটকারী আবদুল্লাহ হাসান অভিযোগ করে বলেন, এ রকম কর্মকাণ্ড উচ্চ আদালতের আদেশের সাথে এক ধরনের হেয়ালিপনা। হাইকোর্টের আদেশ অমান্য করে ফসলি জমিতে হাবিবুল্লাহ শেখ ভিন্ন নামে কীভাবে ইটভাটা চালু করেছেন- তা বুঝতে পারছি না।

রুল জারির পর থেকে রিটকারী ও তার পরিবার হুমকিতে আছেন বলে অভিযোগ করেন আবদুল্লাহ হাসান।

অভিযুক্ত ইটভাটার মালিক ইউপি মেম্বার হাবিবুল্লাহ শেখ বলেন, আদালতের অথবা প্রশাসনের কোনো অনুমতি নেই তার কাছে।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে হাইকোর্টের বিচারক এনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের বেঞ্চ অবৈধ বলে এ ইটভাটাটি বন্ধের নির্দেশ দেন। হাইকোটের নির্দেশের পর পরিবেশ অধিদপ্তর দুইবার ৫০ হাজার টাকা করে জরিমানার করে। পরে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়। কিন্তু গত বছরের ৫ ডিসেম্বর আবারো ইটভাটাটি ভিন্ন নামে চালু করেন হাবিবুল্লাহ শেখ।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST