September 28, 2026, 3:08 am
শিরোনামঃ
কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও বেসর কারি খাতকে এগিয়ে আসতে হবে : ডিসি ময়মনসিংহ লামায় প্রবাসী চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে কাওয়ালী অনুষ্ঠানে হামলা–ভাঙচুর

Reporter Name

আবু সালেহ মো.মূসা, ময়মনসিংহ:

অনুষ্ঠান চলাকালে হঠাৎ চালানো হয় হামলা”ভিডিও থেকে নেওয়া।
ময়মনসিংহ সদরে হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ (রা.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালী অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে থানা ঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে ওই হামলা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাত ১১টার দিকেএকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়,পাঞ্জাবি পাজামা ও টুপি পরা দুই শতাধিক মানুষ এ অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় মঞ্চ ও শতাধিক চেয়ার এবং সাউন্ড সিস্টেম ভাঙচুর করা হয়।

শিল্পী মিজান বাউলা বলেন,৪৫ বছর ধরে হযরত শাহ্সুফীসৈয়দ কালু শাহ (রাঃ)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালী অনুষ্ঠান হয়ে আসছে, কোনোদিন এমন হয়নি। আমি যখন ইসলামিক গান পরিবেশন করছি তখন বড় মসজিদ মাদ্রাসার একদল হুজুর এসে হামলা ভাঙচুর শুরু করে। আমাদের ২-৩ জন আহত হয়। ভাঙচুর করা হয় প্লাস্টিকের চেয়ার, সাউন্ড সিষ্টেম এবং মঞ্চ। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি থানার সামনে এমন ঘটনা কখনো কাম্য ছিল না।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘বড় মসজিদ জামিয়া ফয়জুর রহমান রহ. মাদ্রাসার ছাত্ররা কাওয়ালী অনুষ্ঠান ভাঙচুর করে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চেয়ার মঞ্চ ভাঙচুর করা হলেও কেউ আহত হয়নি। বিষয়টি কেন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST