July 30, 2026, 3:38 pm
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই মিনহাজ এর অভিযান ইয়াবাসহ গ্রেফতার ১

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের সাব ইন্সপেক্টর এসআই মিনহাজ এর অভিযানে এক হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামীদের নাম আক্তার ফারুক(২০)।বুধবার (২১শে জুন) বিকাল নগরীর কেউয়াটখালী এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের দিক নির্দেশনা মোতাবেক মাদক মুক্ত থানা এলাকা উপহার দিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মোঃ মিনহাজ উদ্দিন, এএসআই হুমায়ুন কবির, সংগীয় ফোর্স থানা এলাকার পাটগুদাম এলাকায় ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কেউয়াটখালী সেলিমের মোড় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজ উদ্দিন অভিযান পরিচালনা করে আক্তার ফারুককে গ্রেফতার করা হয়। পরে তার নিকট থেকে এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি শাহ্ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজ নেতৃত্বে ১ হাজার পিচ ইয়াবাসহ আটক করে। মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক অভিযান অভ্যহত রয়েছে বলেও জানান।



Our Like Page
Developed by: BD IT HOST