June 28, 2026, 11:24 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযানে গ্রেফতার–১১

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে শান্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।

এর মাঝে পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে আর কে মিশন রোড এলাকা থেকে বিশেষ ক্ষমতা মামলায় আসামী একেএম ফরহাদ, আবু তোরাব মোঃ তৈয়ব উদ্দিনকে গ্রেফতার করে।

এসআই শামছুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশেষ ক্ষমতা মামলায় আসামী মোঃ আতাহার হোসেন তালুকদারকে গ্রেফতার করে।

এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চর সিরতা এলাকা অন্যান্য মামলার আসামী আলম ওরফে মালম ফকিরকে গ্রেফতার করে।

এসআই রিফাত আল আফসানীর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে রহমতপুর থেকে মাদক মামলার আসামী কবির হোসাইনকে ১৪২ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বাঘমারা রবির মোড়ের সামনে থেকে অন্যান্য মামলার আসামী মোঃ আরিফ, রবীনকে গ্রেফতার করে।

এছাড়া এসআই আসাদুজ্জামান,এএসআই ওমর ফারুক, হযরত আলী, ইকবাল হোসেন পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত একজনসহ পরোয়ানা ভুক্ত আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ এনামুল হক রাকিব, মোঃ মামুন, সাইদুর ও মোঃ রিয়াজ উদ্দিন।

রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST